swadhinshomoy
13th Apr 2026 12:21 pm | অনলাইন সংস্করণ Print
আনিসুজ্জামান,স্টাফ রিপোর্টার, কটিয়াদী, কিশোরগঞ্জ : (১২ এপ্রিল,রবিবার,বিকাল ৫ টায়)কিশোরগঞ্জ জেলার ১১ দলীয় জোটের উদ্যোগে জেলা শহরের ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বর থেকে একটি বিশাল মিছিল বের হয়। উক্ত মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।এতে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। তারা বিভিন্ন দাবিসংবলিত ফেস্টুন ও ব্যানার বহন করেন। এসময় অংশগ্রহণকারীরা “গণভোট বাস্তবায়ন করতে হবে, গণভোটের রায় অমান্য করা চলবে না”, “জাস্টিস ফর হাদী”, “বিচার বিভাগ স্বাধীন করতে হবে” এবং “জুলাই সনদ বাস্তবায়ন চাই”সহ নানা স্লোগান দেন।
সমাবেশে আলোচকরা বলেন, জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত এবং ঘোষিত দাবিগুলো দ্রুত পূরণের আহ্বান জানান তারা।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

