• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বদলগাছী উপজেলায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময় সভা 

     swadhinshomoy 
    13th Apr 2026 5:54 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ মাহফুজুল ইসলাম
    নওগাঁ জেলা প্রতিনিধি।

    নওগাঁর বদলগাছী উপজেলায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় তাঁর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    সভায় উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা প্রিন্ট  ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
    পুলিশের পক্ষ থেকে নবাগত ওসি মুহাম্মদ রুহুল আমিন ছাড়াও ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম, এসআই তরিকুল ইসলাম এবং ডিএসবি এসআই মো. রুহুল আমিন সভায় অংশ নেন।
    মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে সাংবাদিকদের সহযোগিতা নিয়ে আলোচনা হয়। ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন, পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
    সভায় উপস্থিত সাংবাদিক নেতারা স্থানীয় বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং সামাজিক উন্নয়নে যেকোনও ভালো কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930