• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঝালকাঠীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জেলা পরিষদ প্রশাসক এ্যাড. শাহাদাৎ 

     swadhinshomoy 
    13th Apr 2026 12:17 pm  |  অনলাইন সংস্করণ Print

    ঝালকাঠী জেলা প্রতিনিধি: ঝালকাঠী পৌরসভার শ্মশান ঘাট এলাকায় গত ৬ এপ্রিল সংঘটিত অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়া ১৭ টি নিঃস্ব পরিবারের পাশে দাড়িয়েছেন ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন।

    রোববার বিকেল ৩টায় ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক। তিনি ক্ষতিগ্রস্ত পরিবার প্রধানদের হাতে অনুদানের চেক তুলে দেন এবং তাদের দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন।

    চেক হস্তান্তর কালে প্রশাসক বলেন, “মানবিক দৃষ্টিকোণ থেকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আগুনে যাদের ঘরবাড়ি পুড়ে গেছে, তাদের এই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। জেলা পরিষদ সবসময়ই অসহায় মানুষের পাশে থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।”

    তিনি আরও জানান, সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সম্মিলিতভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে কাজ করে যাচ্ছেন। এ সময় তিনি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

    চেক গ্রহণ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা জেলা পরিষদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “হঠাৎ আগুনে আমাদের সবকিছু পুড়ে গেছে। আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। এই সহায়তা আমাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস যোগাবে।” অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং প্রশাসনের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

    অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। তারা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য জেলা পরিষদের এই উদ্যোগকে স্বাগত জানান।

    উল্লেখ্য, শ্মশানঘাট এলাকায় বিদ্যুৎতিক শর্টসার্কিটে কারণে আগুন লাগে এবং ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই ১৭টি বসতঘর পুড়ে যায়। পরবর্তীতে স্থানীয় ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

    ঝালকাঠী রিপোটার্স ক্লাবের সভাপতি এ্যাড. মিজানুর রহমান মুবিন বলেন “এই সহায়তা কার্যক্রম ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নতুন আশার সঞ্চার করেছে এবং মানবিক সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে”।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930