মোঃ জাকি উল্লাহ, রায়গঞ্জ সিরাজগঞ্জ উপজেলা সংবাদদাতা
রায়গঞ্জ উপজেলার নিমগাছী বাজার কেন্দ্রীয় দূর্গা মন্দির প্রাঙ্গণে মা ভবানী পাগল সম্প্রদায়ের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৩ দিন ব্যাপী নাম কীর্তন ও অষ্টকালীন লীলা অনুষ্ঠিত হয়েছে।
নিমগিছী সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির ও মা ভবানী পাগল সম্প্রদায় কর্তৃক আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্ত ও সনাতন ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে শ্রী শ্রী মহানামের উচ্চারণ, হরিনাম সংকীর্তনের মাধ্যমে ভক্তরা ভক্তি ভাবনায় অংশ নেন। ৩ দিন ব্যাপী চলা এই আয়োজনে দেশের বিভিন্ন এলাকা থেকে মোট ৬টি নাম সংকীর্তনীয় দল এবং ৪টি লীলা কীর্তনীয় দল অংশগ্রহণ করে। এতে ভক্ত বৃন্দের ধর্মীয় পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।
শ্রী শ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ -৩ এর মাননীয় সংসদ সদস্য, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আইনুল হক।
ভিপি আইনুল হক বলেন শ্রী শ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন হলো, শান্তি ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতেই নিয়মিতভাবে এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
উক্ত মহানাম যজ্ঞানুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি প্রদীপ মহন্ত বলেন। , সনাতন ধর্মের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা এবং ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতেই ২১তম এই আয়োজন করা হয়েছে।
পরিচালনা কমিটির অন্যতম সদস্য চঞ্চল পোদ্দার বলেন, শ্রী শ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান হলো সনাতন ধর্মাবলম্বীদের একটি জনপ্রিয় ধর্মীয় উৎসব, যেখানে হরিনাম সংকীর্তন (অষ্টকাল বা ৮ প্রহরে ভাগ করা) ও লীলা কীর্তন পরিবেশনের মাধ্যমে বিশ্ব শান্তি ও জীবের কল্যাণ কামনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে সাধারণ সম্পাদক বিকাশ দত্ত বলেন এ অনুষ্ঠানের মধ্য দিয়ে সকলের সার্বিক সফলতায় সহযোগিতা করেন এবং তিনি সকল ভক্তবৃন্দকে সেবা (নিরামিষ ভোজন) গ্রহনের জন্য অনুরোধ করেন।
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান ঘিরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

