• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জে অপহরণ কৃত ফারজানা আক্তার যোথি ভূরুঙ্গামারী থেকে উদ্ধার 

     swadhinshomoy 
    05th Nov 2025 5:03 pm  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা:

    সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযানের ১ দিন পর অপহরণ কৃত মেয়েটিকে উদ্ধার করেন।

    গত বুধবার ০৪/১১/২৫ তারিখে তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহরণ কৃত ফারজানা আক্তার যোথিকে ভূরুঙ্গামারী থানার পাথরতলী গ্রাম থেকে উদ্ধার করে।

    গত ৩ নভেম্বর বাশুরিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে ফারজানা খাতুন যোথি (১৭) কলেজে যাওয়ার পথে অপহরণ হয়।

    ঐ দিন অপহরণ কৃত মেয়েটির পিতা জাহাঙ্গীর আলম রায়গঞ্জ থানায় একটি অপহরণের জিডি করেন। যার নাম্বার ১৩৮। জিডির ভিত্তিতে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম মাসুদ রানার নির্দেশে মেয়েটি উদ্ধারের জন্য থানা পুলিশ তৎপর হয়।

    তদন্তকারী কর্মকর্তা এস আই ফিরোজ আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ৪ নভেম্বর ফিরোজ আহমদ সঙ্গীয় ফোর্স নিয়ে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন। কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানা পুলিশের সহযোগিতা পাথরতলী গ্রামের আবুল হোসের বাড়ী থেকে মেয়ে সহ ২ জন অপহরণ কারিকে আটক করে।

    আটককৃত আসামিরা হলেন, আবুল হোসের ছেলে আব্দুল লতিফ ও মৃত রাজাফর মিয়ার ছেলে শাফুল মিয়া। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এম মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে শারীরিক পরীক্ষা শেষে নারী শিশু নির্যাতন দমন আইনে ভিকটিমের ২২ ধারা জবানবন্দি রেকর্ডের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়ে। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম মাসুদ রানা বলেন,অপহরণের সাথে যুক্ত ২ জন আসামি সহ মেয়েকে আদালতে প্রেরণ করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30