• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় 

     swadhinshomoy 
    03rd Dec 2025 4:25 pm  |  অনলাইন সংস্করণ Print

    জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ

    নীলফামারীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নাবাগত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। রোববার বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
    এসময় তিনি জেলাকে মডেল হিসেবে গড়ে তোলার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, ‘জেলার আইন শৃঙ্খলা রক্ষায় সর্বস্তরের মানুষকে নিয়ে আমি কাজ করতে চাই। সকলে সহযোগিতা করলে এটা সম্ভব’।
    এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক নুর আলম, সাংবাদিক হাসান রাব্বী প্রধান, মীর মাহমুদুল হাসান আস্তাক প্রমুখ।
    মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, এবিএম ফয়জুল ইসলাম, ফারুক আহমেদ, নীলফামারী থানার ভঅরপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ।
    পুলিশ সুপার হিসেবে নীলফামারীতে গতকাল শনিবার যোগদান করেন শেখ জাহিদুল ইসলাম পিপিএম। এরআগে তিনি ঠাকুরগাঁও জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031