• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঘাটাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে পিটিয়ে জখম, চোখ নষ্টের আশঙ্কা 

     swadhinshomoy 
    14th Feb 2026 5:32 pm  |  অনলাইন সংস্করণ Print

    বিশেষ প্রতিনিধি:

    টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় জোয়াহের আলী (৪৩) নামে এক কৃষক গুরুতর জখম হয়েছেন। তাঁর ডান চোখের কর্নিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ভুক্তভোগী জোয়াহের আলী বাদী হয়ে ঘাটাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সিংগুরিয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জোয়াহের আলী ওই গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।
    অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জোয়াহের আলীর সঙ্গে প্রতিবেশী আজিজুল হকের পরিবারের জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে ওই রাতে আজিজুল হকের ছেলে হৃদয় (২১), মোস্তফা (৩০), তাঁর স্ত্রী চায়না বেগম (৬০) ও আজিজুল হক (৬৫) নিজ নিজ বসতবাড়ি সংলগ্ন রাস্তায় জড়ো হন। এ সময় তারা অকথ্য ভাষায় জোয়াহের আলীকে গালিগালাজ করতে থাকেন। ঘর থেকে বেরিয়ে জোয়াহের আলী বাধা দিলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পূর্বপরিকল্পিতভাবে তারা বাঁশের ধারালো কঞ্চি ও লাঠি-সোঁটা নিয়ে জোয়াহের আলীর ওপর চড়াও হন।
    প্রত্যক্ষদর্শীরা জানান, হৃদয় প্রথমে জোয়াহের আলীর গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এ সময় মোস্তফা ধারালো বাঁশের কঞ্চি দিয়ে সজোরে তাঁর ডান চোখে আঘাত করে। এতে জোয়াহের আলীর চোখ ফেটে রক্ত বের হতে থাকে। এরপর বিবাদীরা এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং লাঠি দিয়ে দুই পায়ে উপর্যপুরি আঘাত করে। জোয়াহের আলীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
    স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জোয়াহের আলীকে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁর চোখের গুরুতর অবস্থা দেখে টাঙ্গাইল চক্ষু হাসপাতালে রেফার্ড করেন। পরে টাঙ্গাইল মক্কা চক্ষু হাসপাতালে চিকিৎসা নিয়ে জোয়াহের আলী জানান, চিকিৎসকরা জানিয়েছেন তাঁর ডান চোখের কর্নিয়া ৮০ শতাংশ নষ্ট হয়ে গেছে এবং চোখটি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এ ঘটনায় জোয়াহের আলী বাদী হয়ে ঘাটাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগে আজিজুল হকের স্ত্রী চায়না বেগমসহ ৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোকসেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728