• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভূঞাপুরে নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের অভিযোগ 

     swadhinshomoy 
    16th Feb 2026 12:24 pm  |  অনলাইন সংস্করণ Print

    বিশেষ প্রতিনিধি:
    টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গাবসারা ইউনিয়নের প্রত্যন্ত চর এলাকার মেঘার পটল বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু দুষ্কৃতকারী এই হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। এলাকাবাসী অভিযোগ করেন, জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তার এই সুনাম ক্ষুণ্নের উদ্দেশ্যেই জামায়াতের নির্বাচনী অফিসে আগুন দেওয়া হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে একটি দল বাজারে অবস্থিত জামায়াতের নির্বাচনী অফিসে প্রবেশ করে এবং তাতে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা অফিসের আসবাবপত্র ও অন্যান্য মালামাল ব্যাপক ভাঙচুর করে। আগুন দেওয়ার পর তারা সেখানে “জালাও-পোড়াও” উৎসব করতে থাকে, যা রাত পর্যন্ত অব্যাহত ছিল। স্থানীয়দের দেওয়া তথ্যমতে, হামলায় জড়িত ব্যক্তিরা হলেন মেঘার পটল গ্রামের ফয়েজ শেখের ছেলে কাজল (৪৮), আব্দুল সাত্তারের ছেলে ইয়াসিন (২৮), কাজলের ছেলে নাসির (২৭), চান মিয়ার ছেলে সাখাওয়াত (৩০), সোলাইমান শিকদারের ছেলে রাসেল সিকদার (৪০)। এছাড়া নিকলা পাড়া গ্রামের কাজী ইয়াদুজ্জামানের ছেলে কাজী শাহীন (২৫), নুরুজ্জামানের ছেলে আমজাদ আলী (৪২) ও আব্দুল আজিজের ছেলে আব্দুল বাসেত (৫২) এবং জঙ্গিপুর গ্রামের লতা আকন্দের ছেলে জহুরুল, বেলটা পারা গ্রামের ও রশিদ তালুকদারের ছেলে রফিকুল নামে আরও কয়েকজন এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশের বিশেষ নজরদারি অব্যহত রয়েছে। এ বিষয়ে ভূঞাপুর থানায় লিখিত অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জামায়াত নেতারা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728