• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কালীগঞ্জে বিএনপি সমর্থকদের ওপর হামলা 

     swadhinshomoy 
    16th Feb 2026 3:17 pm  |  অনলাইন সংস্করণ Print

    মামুন বিল্লাহ কালীগঞ্জ ( সাতক্ষীরা) প্রতিনিধিঃ
    জাতীয় সংসদ নির্বাচনের পরদিন অফিস দখলকে কেন্দ্র করে বিএনপি’র ধানের শীষের সমর্থকদের সন্ত্রাসী হামলা ও বেধড়ক পিটুনিতে স্বতন্ত্র প্রার্থীর অন্তত ৮ জন নারী-পুরুষ কর্মী, সমর্থককে রক্তাক্ত জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫ টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ফতেপুর ইউনিয়নের বাঁশতলা মোজাম মোড় এলাকায়। সন্ত্রাসী হামলায় গুরুতর আহতরা হলো ফতেপুর গ্রামের মীর জিয়াদ আলীর পুত্র দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম আকুল মেম্বর (৫০), মৃত সৈয়দ আলী কারিকরের পুত্র আব্দুস সাত্তার (৬২), জিয়াদ আলীর পুত্র মীর শাহিনুর রহমান (৪০), আতিয়ার রহমানের পুত্র শফিউল আজম (৪৮), হাসানুজ্জামান লিটনের স্ত্রী অজিফা বেগম (২৪) ,মীর মনিরুল ইসলামের স্ত্রী নাজমা বেগম (৩৪), আনোয়ারুল ইসলাম আকুল মেম্বারের পুত্র সাদিকুল ইসলাম (২০), এবং মীর শাহিনুর রহমানের স্ত্রী ইউনিয়ন যুবদলের আহবায়ক মরিয়ম খাতুন (২৬)। পথ চারিও, প্রত্যক্ষদর্শী আবদুল ওহাব, রফিকুল ইসলাম, হামিদুল, হাসপাতালে আহত আব্দুস সাত্তার ,শাহিনুর সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আহতরা গরিবের ডাক্তার খ্যাত ডাঃ শহিদুল আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে নির্বাচন করেন। নির্বাচনে ডাঃ শহিদুল আলমকে বিএনপি থেকে মনোনয়ন না দেওয়ায় স্বতন্ত্র আম, জনতার প্রার্থী হিসেবে নির্বাচন করেন। এ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ডাঃ শহিদুল আলম সহ প্রায় ৩ শতাধিক বিএনপির নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপরও বহিষ্কারাদেশ মাথায় নিয়ে বহু নেতা, কর্মী, সমর্থক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ফুটবল প্রতীকের প্রার্থীর পক্ষে ফতেপুর মোজাম মোড় অফিসে কাজ করেন। যে কারণে গত বৃহস্পতিবার অর্থাৎ (১২ ফেব্রুয়ারি )জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিন ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে পরাজয় বরণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ফতেপুর গ্রামের গ্রাম্য পশু চিকিৎসক হাবিবুর রহমান বাঁশতলা বটতলার মোজাম মোড় কালিগঞ্জ বাশতলা সড়কের পাশে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে আওয়ামী লীগের অফিস হিসাবে ব্যবহার করে আসছিল। বিগত জুলাই আন্দোলন, ৫ আগস্টের পর দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম আকুল, থানা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ও বর্তমান ইউনিয়ন যুবদলের আহবায়ক মীর শাহিনুর সহ অন্যান্য দলীয় নেতা, কর্মীরা অফিস ২ টি দখল করে নেয়। এরমধ্যে দলীয় নেতাকর্মীরা সংসদ নির্বাচন কে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত হয়ে কেউ স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের পক্ষে এবং কেউ বিএনপির ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিনের পক্ষ হয়ে কাজ করে। গত ১২ তারিখের নির্বাচনে ২ প্রার্থীই পরাজয় বরণ করায় একে অপরকে দোষারোপ করে স্বতন্ত্র প্রার্থী ডঃ শহিদুল আলমের নির্বাচনী অফিস হিসেবে ব্যবহৃত ঐ অফিসটি দখলের জন্য পরিকল্পনা নেয়। পরিকল্পনা মাফিক পূর্ব পরিকল্পিত ভাবে অফিস দু,টি গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) প্রয়াত আওয়ামী লীগ নেতাে হাবিবুর রহমানের ছেলে জিমের কাছে দখল বুঝে দিয়ে চাবি হস্তান্তর করে স্থানীয় কাজী আলাউদ্দিনের পক্ষের বিএনপির নেতা ওমর ফারুক, হাফিজুর রহমান, আমিরুল ইসলাম ,শাহিনুর সহ নেতাকর্মীরা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনা ,সমালোচনার ঝড় ওঠে । বিষয়টি নিয়ে স্থানীয় কিছু গণমাধ্যম কর্মী শনিবার বিকালে সেখানে গেলে পূর্ব পরিকল্পিত ভাবে বিএনপি’র কাজ আলাউদ্দিনের পক্ষের বিএনপি নেতা মৃত ইন্তাজ পাড়ের পুত্র নুরুজ্জামান পাড়ের নেতৃত্বে,বিএনপি কর্মী ফতেপুর গ্রামের আব্দুস সবুরের পুত্র আমিরুল ইসলাম ,জিল্লুর রহমান, হাফিজুর রহমান ,জালাল উদ্দিনের পুত্র সেরাজুল ইসলাম, মৃত আহসানের পুত্র মিলনুর রহমান, সৈয়দ আলী কারিকরের পুত্র শাহিনুর রহমান, আক্কাস আলী সরদারের পুত্র ইদ্রিস কেষ্ট, জহুর আলীর পুত্র ছোট বাবু, জলিল পাড়ের পুত্র মোস্তাফিজ পাড়, জলিল পাড় ,মৃত কাওসার আলীর পুত্র আনিসুর রহমান ,আব্দুল খালেক, আব্দুল মালেক সহ ১০/১২ জনের একটি সন্ত্রাসী গ্রুপ অবৈধ অস্ত্রশস্ত্র লাঠি সোটা নিয়ে কাউকে কোন কিছু বোঝার আগেই অতর্কিত ভাবে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের সমর্থকদের রক্তাক্ত যখম করে। ওই সময় স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত ৬ জনকে উদ্ধার করে রাত ৯ টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকি দু,জনকে আহত অবস্থায় স্থানীয় চিকিৎসকের নিকট প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে ভুক্তভোগীরা জানান। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছিল। তবে বিষয়টি নিয়ে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। যেকোনো মুহূর্তে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধতে পারে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728