মো: রাকিব হাসান সাগর। নারায়ণগঞ্জ প্রতিনিধি
সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানার সর্বস্তরের জনতাকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্দিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মাহে রমজান আমাদের মাঝে নিয়ে আসে ধৈর্য, ত্যাগ এবং আত্মশুদ্ধির মহান বার্তা। এই পবিত্র মাসে আমরা যেন হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের প্রতি সহমর্মিতা ও ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দিই। বিশেষ করে আমাদের চারপাশে যারা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ রয়েছেন, তাদের প্রতি যত্নশীল হওয়া আমাদের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব।”
কাউন্সিলর ইকবাল হোসেন আরও বলেন, “২ নং ওয়ার্ডসহ পুরো সিদ্ধিরগঞ্জবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে পুরো মাস রোজা রাখার এবং সঠিক নিয়মে ইবাদত করার তৌফিক দান করুন। পবিত্র রমজানের শিক্ষায় আমাদের জীবন সুন্দর ও কলুষমুক্ত হোক।”
তিনি রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ব্যবসায়ীবৃন্দ ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেন। পরিশেষে তিনি সবাইকে আবারও ‘রমজান মোবারক’ জানান।

