১৭ ফেব্রুয়ারি ২০২৬:জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণকে দেশের জন্য নতুন আশা, অগ্রযাত্রা এবং স্থিতিশীল নেতৃত্বের প্রতীক হিসেবে অভিহিত করেছেন।
স্বাস্থ্য খাতের মান উন্নয়ন নতুন সরকারের অগ্রাধিকার
ডা. মাহতাব হোসাইন মাজেদ বলেন,নতুন মন্ত্রিসভার নেতৃত্বে দেশের স্বাস্থ্য খাতের মান উন্নয়ন, সরকারি ও বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, রোগীদের মৌলিক অধিকার রক্ষা এবং চিকিৎসা সেবায় যুগোপযোগী পরিকল্পনা গ্রহণ করা হবে। জনগণের সঠিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত।
তিনি আরও উল্লেখ করেন,প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রিসভার সদস্যরা দায়িত্বশীল ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করবেন।
নতুন নীতি ও কার্যক্রমের মাধ্যমে সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং জনস্বাস্থ্য খাতের মান বৃদ্ধি পাবে, এবং দেশের প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্যসেবার সহজলভ্যতা নিশ্চিত হবে।
স্বাস্থ্য খাত ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতেও অগ্রগতি
জাতীয় রোগী কল্যাণ সোসাইটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভাকে অভিনন্দন জানানো হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, নতুন মন্ত্রিসভা স্বাস্থ্য খাতের পাশাপাশি দেশের শিক্ষা, অবকাঠামো, সামাজিক নিরাপত্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতেও ফলপ্রসূ ও স্থায়ী অগ্রযাত্রা নিশ্চিত করবেন।
সোসাইটির পক্ষ থেকে এই অভিনন্দন বার্তার মাধ্যমে দেশের জনগণের কল্যাণে সরকারের কার্যক্রমে সমর্থন জানানো হচ্ছে এবং নতুন সরকারের অগ্রযাত্রা সফল ও ফলপ্রসূ হোক – এই কামনা করা হয়েছে।

