নীলফামারী প্রতিনিধি মোঃ মোকলেছুর রহমান (বাবু)
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি…”
আজ মহান অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সেই ঐতিহাসিক আত্মত্যাগের স্মৃতি বুকে ধারণ করে একুশে ফেব্রুয়ারি ৭৪ বছরে পদার্পণ করলো।
মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে রাজপথে নেমে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা অসংখ্য ভাষা সৈনিক। তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রাণের ভাষা বাংলা।
ভাষার জন্য জীবন উৎসর্গের এই অনন্য ইতিহাস বিশ্বদরবারে বাঙালি জাতিকে করেছে গৌরবান্বিত। সেই আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হচ্ছে।
৭৪ বছরের এই দীর্ঘ পথচলায় একুশ আমাদের শিখিয়েছে মাথা নত না করার শিক্ষা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সাহস এবং মাতৃভাষার প্রতি অগাধ ভালোবাসা।
আজকের এই দিনে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র প্রণাম জানিয়ে দেশবাসী নতুন করে শপথ নিচ্ছে— বাংলা ভাষার শুদ্ধ চর্চা, সংরক্ষণ ও মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ থাকার।
👉 সকল বাঙালি জাতিকে অমর একুশের শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা।

