• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পীরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় তিন ব্যবসায়ী সর্বশান্ত, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা 

     swadhinshomoy 
    22nd Feb 2026 3:49 pm  |  অনলাইন সংস্করণ Print

    পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

    রংপুরের পীরগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে তিনজন ব্যবসায়ীর তিন টি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। শুক্রবার দুপুরে উপজেলার গাড়াবের শিমুলতলি বাজারে এ ঘটনা ঘটে। সরেজমীনে প্রকাশ, বিদ্যুৎ লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুন পাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। এতে গাড়াবের গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে হেলাল মিয়ার মোদি দোকান, মৃত মোকাদ্দেস আলীর ছেলে কোরবান আলীর টেইলার্সে এবং আব্দুল কাশেমের ছেলে সুজন মিয়ার মুদি ও গুদাম দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে প্রায় ১০ লাখ টাকার উপরে মালামাল পুড়ে গেছে। স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালে ও দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই তিনটি দোকান ভস্মীভূত হয়। ঘটনাস্থল পরিদর্শন করেন সদ্য-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য (সহকারি অধ্যাপক) আলহাজ্ব মাওলানা নুরুল আমিন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং সহমর্মীতা জানান। পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নাজমুল সরকার জানান, খবর পেয়ে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে এ ঘটনায় ব্যবসায়ীরা সর্বশান্ত হয়েছে

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728