• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গাইবান্ধায় শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ 

     swadhinshomoy 
    11th Mar 2026 4:13 pm  |  অনলাইন সংস্করণ Print

    গাইবান্ধা প্রতিনিধি মোঃ মোনারুল ইসলাম
    পবিত্র মাহে রমজান উপলক্ষে গাইবান্ধায় শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে সামাজিক সংগঠন লাল সবুজ সোসাইটি গাইবান্ধা টিম। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) শহরের প্রাণকেন্দ্র পৌর পার্কের সামনে ডিবি রোড এলাকায় প্রায় অর্ধ শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।এ সময় সংগঠনের সদস্যরা অসহায় ও দরিদ্র রিকশাচালকসহ বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষকে দাঁড় করিয়ে তাদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।এসময় ইফতার গ্রহণকারী এক রিকশাচালক আব্দুর রহিম (৬৫) বলেন, রিকশা চালাতে গিয়ে অনেক সময় কিছু কিনে ইফতার করার সুযোগ হয় না। এই ইফতারটা পেয়ে ভালোই হলো, সময় মতো ইফতারটা করতে পারবো।সংগঠনটির গাইবান্ধা টিমের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, গরিব ও অসহায় শ্রমজীবী মানুষের মাঝে সামান্য কিছু ইফতার দিতে পেরে আমরা খুবই আনন্দিত। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করবো।
    ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোনারুল ইসলাম, লিন্তা খাতুন, জেসমিন আক্তার, তাসলিমা আক্তার, পূর্ণিমা রানীসহ সংগঠনের আরও অনেক সদস্য।
    স্থানীয়রা এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031