• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হারিয়ে যাওয়া আলতাফ হোসেনের ভ্যান কিনে দিলেন এমপি এটিএম আজহারুল ইসলাম 

     swadhinshomoy 
    14th Mar 2026 12:10 pm  |  অনলাইন সংস্করণ Print

    ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
    রংপুরের বদরগঞ্জে হারিয়ে যাওয়া বহুল প্রকাশিত ও প্রচারিত সেই আলতাফ হোসেনের ভ্যান কিনে দিলেন নবনির্বাচিত মানবিক (জামায়াত) এমপি এটিএম আজহারুল ইসলাম। জানা যায়, প্রায় মাস খানেক আগে আলতাফ হোসেন নাগের হাট থেকে ভ্যানটি হারিয়ে ফেলেন। তালা বদ্ধ করে,রেখে খরচ করতে গেলে,খরচ করে এসে তিনি দেখেন তালা ভেঙ্গে তার ভ্যানটি চুরি হয়ে গেছে। এ সময় তিনি তার আয়ের একমাত্র হাতিয়ার ভ্যানটি হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তার এই ক্রন্দনরত দৃশ্যটি অনেকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে আপলোড করে। তাছাড়াও আলতাফ হোসেনের ভ্যান চুরির ঘটনাটি নানা পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার ক্রন্দনরত ভিডিওটি মুহুর্তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে, এমনকি ভাইরাল হয়ে যায়। তবে বিষয়টি নেটদুনিয়ায় ছড়াছড়ি ও পত্র পত্রিকায় প্রকাশিত হলে,যৎসামান্য কিছু অর্থ পেয়েছে বটে, কিন্তু সেখান থেকে একটি ভ্যান কেনার মত তেমন কোন সাহায্যে সহযোগিতা তিনি পাননি বলে জানান ভুক্তভোগী আলতাফ হোসেন। আলতাফ হোসেন উপজেলার ১৫ নং লোহানীপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মহদীপুর পলিপাড়া গ্রামের বাসিন্দা। আলতাফ হোসেন কিঞ্চিৎ মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি। ভ্যান হারিয়ে যাওয়ার খবরটি নব নির্বাচিত সাংসদ মানবতার ফেরিওয়ালা এমপি এটিএম আজহারুল ইসলাম জানতে পেরে, তাকে একটি নতুন ভ্যান কিনে দিবেন মর্মে তাকে আশসস্ত করেন। ১৩ (১৩ -মার্চ) শুক্রবার ১৫ নং লোহানীপাড়া ইউনিয়ন জামায়াতের ওলামা সভাপতি মোঃ মতিনুর রহমানের উদ্যোগে বাদ জুম’আ পলিপাড়া মসজিদ প্রাঙ্গণে গ্রামবাসী মুসল্লীদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে সম্পুর্ণ নতুন একটি ব্যাটারী চালিত ভ্যান আলতাফ হোসেনের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ কামরুজ্জামান, ১৫ং লোহানীপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক অনাবিল লোহানী যাদু, বাইতুল মাল শেখ সাদী সহ আরও অনেকে। এমপি আজহারুল ইসলামের এমন মহৎ উদ্যোগকে উপস্থিত সকলে সাধুবাদ জানিয়েছেন। নতুন ভ্যানের চাবি হাতে পেয়ে নিমিষেই ভুলিয়ে যায় আলতাফ হোসেন তার ভ্যান হারানোর কষ্ট।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031