শেখ রাজু আহমেদ:
খুলনার দিঘলিয়া উপজেলার হাজী গ্রামে পুত্রবধূর পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় ৬৫ বছর বয়সী শশুরের নামে ধর্ষণ মামলার অভিযোগ উঠেছে।
এলাকাবাসীরা জানান ধর্ষণের দায় অভিযুক্ত আব্দুল আজিজ এর দুই ছেলে সজীব ও রাজিব তার ছোট ছেলে রাজীবের স্ত্রী লামিয়া আক্তার দীর্ঘদিন ধরে পরকীয়ায় আসক্ত।
এ নিয়ে প্রায়শই বিভিন্ন ঝগড়াঝাঁটি লেগেই থাকত তাদের পরিবারে। এ বিষয়ে
লামিয়ার পরিবারকে একাধিকবার অভিযোগ করা হয়েছে এবং একাধিকবার গ্রাম্য সালিশ ও করা হয়।
গ্রাম্য সালিস এ লামিয়া আক্তার নিজের ভুল স্বীকার করে পরবর্তীতে এ সকল কার্যক্রমে না জড়ানোর প্রতিশ্রুতি দেন।
পরবর্তীতে লামিয়া আক্তার আবারো পরকীয়ায় জড়িয়ে পড়লে তার শশুর আব্দুল আজিজ সেটি দেখে ফেলে এবং সেই কারণেই আব্দুল আজিজের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা দেওয়া হয় বলে অভিযোগ আনেন আব্দুল আজিজের বড় ছেলের স্ত্রী ও এলাকাবাসী।
উক্ত বিষয়ে দীঘলিয়া থানার অফিসার ইনচার্জ বলেন বাদীর এজাহারের ভিত্তিতে আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে মামলাটি তদন্ত হচ্ছে মেডিকেল রিপোর্ট আসলে সত্যতা প্রকাশ পাবে।

