• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁয় কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব,শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ 

     swadhinshomoy 
    15th Sep 2025 5:38 pm  |  অনলাইন সংস্করণ Print

    গৌতম কুমার মহন্ত,নওগাঁ জেলা প্রতিনিধিঃ

    নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হকের বিরুদ্ধে ছাত্রীদের অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীসহ অভিভাবকরা ফুসে উঠেছে।১৪ সেপ্টেম্বর রোববার সকালে কলেজের প্রশাসনিক ভবনের সামনে অধ্যক্ষের বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থী এবং অভিভাবকরা।অধ্যক্ষের বিরুদ্ধে মোবাইল ফোনে ছাত্রীদের আপত্তিকর মেসেজ পাঠানো ও অবৈধ সম্পর্ক স্থাপনে চাপ প্রয়োগ এবং ওড়না ছাড়া ছবি চাওয়াসহ অশালীন বক্তব্যের একাধিক স্ক্রিনশট সামাজিক যোগাযোগমামে ছড়িয়ে পড়ে।এ ঘটনায়  অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।ফেসবুকে ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যায়,অধ্যক্ষ সামসুল হক এক ছাত্রীর সৌন্দর্যের প্রশংসা করে লেখেন,আরো সুন্দর ছবি আছে তোমার।ছাত্রী উত্তরে বলেন,আর নেই স্যার।আমি সুন্দর না।এরপর অধ্যক্ষ লেখেন,আছে আছে, ওড়না ছাড়া।ছাত্রী বারবার অস্বীকার করলেও তিনি বলেন,কলেজে দেখেছি তো।এমন কথোপকথনের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিতর্ক তৈরি হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী জানায়,দুই বছর আগে বিএমসি মহিলা কলেজে অধ্যক্ষ থাকাকালীন অধ্যাপক সামসুল হক তার সঙ্গে ফেসবুকে যুক্ত হন।ওই ছাত্রী দাবী করে,ফেসবুকে তার ছবিতে অশালীন মন্তব্য করতেন এবং ওড়না ছাড়া ছবি চেয়ে ছিলেন এই অধ্যাপক।ওই সময় ভয়ে সে চুপ ছিল,কিন্তু এখন অন্য ছাত্রীদের স্ক্রিনশট ভাইরাল হওয়ায় সে প্রতিবাদ করছে।আপর স্ক্রিনশটে দেখা যায়,গত ১৮ ফেব্রুয়ারি রাতে অধ্যক্ষ এক ছাত্রীকে লেখেন, নতুন বউ সাজে দেখা করলে না?, এবং তার সৌন্দর্য নিয়ে অশালীন মন্তব্য করেন।অর্থনীতি বিভাগের ওই শিক্ষার্থী জানায়,অধ্যক্ষ প্রায় ব্যক্তিগতভাবে তার সাথে দেখা করতে চাইতেন।তার সঙ্গে দেখা না করায় তাকে কলেজের সাংস্কৃতিক কার্যক্রম থেকে বাদ দেয়াসহ টিসি দিয়ে কলেজ থেকে বেড় করে দেয়ার হুমকি দেয়।অভিভাবক লিপি বেগম বলেন,একজন শিক্ষকের এমন নোংরা মানসিকতা মেনে নেয়া যায়না।দ্রুত ওই অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবী জানান এই অভিভাবক।এবিষয়ে অধ্যক্ষ সামসুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন, নওগাঁ জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মিজানুর রহমান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আরমান হোসেন,শিক্ষার্থী সাদনান সাকিব,শহীদ ফাহমিনের মা কাজী লুলুন মাখমিম (শিল্পী),কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুনায়েদ হোসেন জুন অভিভাবক গোলাম রসুলসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে দ্রুত স্ক্রিনশট গুলো যাচাই করে অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930