• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সৈয়দপুরে দুই ভূয়া ডিবি পুলিশ আটক 

     swadhinshomoy 
    10th Aug 2025 11:35 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃজয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ

    নীলফামারী সৈয়দপুরে নিজেদের ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয় প্রদানকারী দুইজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। আজ শনিবার বিকেল ৪টায় উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া অচিনা ডাংগা এলাকা থেকে তাদের আটক করা হয়।
    আটকৃতরা হলেন জেলার কিশোরগঞ্জ উপজেলা নিতাই ইউনিয়নের মোঃ আশরাফ আলীর ছেলে মোঃ দুলাল হোসেন (৪৬) ও নীলফামারী সদর উপজেলার দারোয়ানী মোল্লাপাড়া এলাকার মৃত ইনসানের ছেলে মোঃ ফারুক হোসেন (৪৫)। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন।
    পুলিশ ও স্থানীয়রা জানান, উল্লেখিত সময়ে আটককৃত দুইজন ওই এলাকার স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে ডিবি পরিচয় টাকা দাবি করলে স্থানীয়দের মনে সন্দেহ হয়। পরে ওই দুইজনকে আটক করে পুলিশে খবর দেন তাঁরা। সৈয়দপুর থানা পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।এ বিষয়ে সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন বলেন, আটক দুইজনকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31