swadhinshomoy
13th Aug 2025 12:22 pm | অনলাইন সংস্করণ Print
মোঃ রুবেল আহমদ,কোম্পানীগঞ্জ সিলেট প্রতিনিধিঃ
সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযানে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অভিযানে নেতৃত্ব দেবেন দুদকের সিলেট সমন্বিত কার্যালের কর্মকর্তারা।বুধবার (১৩ আগস্ট) দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের অসাধু ব্যাক্তিদের যোগসাজশে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকার পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইনফোর্সমেন্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কিছুদিনের মধ্যেই এ অভিযান শুরু হবে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

