swadhinshomoy
16th Aug 2025 7:45 am | অনলাইন সংস্করণ Print
ইসতিয়াক আহমেদ রোহান,আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁ জেলার আত্রাই ব্রিজে সোলার ল্যাম্পপোস্ট স্থাপন করা হলেও দীর্ঘদিন ধরে সন্ধ্যার পর জ্বলে না একটির ও আলো ফলে প্রতিদিন সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত ব্রিজ দিয়ে চলাচল করা যানবাহন ও পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
স্থানীয়রা জানিয়েছেন, ল্যাম্পপোস্ট স্থাপনের সময় আশা করা হয়েছিল ব্রিজে রাতের আঁধারে নিরাপদ চলাচলের পরিবেশ তৈরি হবে। কিন্তু বাস্তবে ল্যাম্পগুলো সচল না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। বিশেষ করে মোটরসাইকেল, সাইকেল ও রিকশাচালকরা অন্ধকারে চলাচল করতে গিয়ে সমস্যায় পড়ছেন।
এতো টাকার ল্যাম্প নষ্ট হওয়ার পরেও নেওয়া হয়নি কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় অভিযোগ লোকজনের।
এ বিষয়ে দ্রুত ল্যাম্পপোস্ট সচল করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

