কামরুল হাসান,নাগেশ্বরী প্রতিনিধিঃ
গত চার দিনের ভারি বর্ষনে কুড়িগ্রাম জেলার কয়েক টি উপজেলায় বন্যার আশঙ্কা বিরাজ করছে।
গত কয়েক দিনে ভারি বর্ষন ও উজান থেকে আসা বিভিন্ন নদ- নদীতে পানি বৃদ্ধি জনিত কারণে বন্যার পূর্বাভাস পাওয়া গেছে।
ফুলবাড়ি উপজেলার কুলাঘাট,ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া,নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া,কালিগন্জ,কচাকাটা,নারাণপুর,কুড়িগ্রাম সদরের পাটেশ্বরী,উলিপুর উপজেলার বজরা,থেতরাই,চিলমারি উপজেলার রমনা পয়েন্টে প্রায় ২৯ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।নদীর অববাহিকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বলেন :ভারি বর্ষন, আসাম থেকে আসা পানি ও ভারতের কয়েকটি বাধের কপাট খুলে দেওয়ায় তিস্তা,ধরলা,দুধকুমোর ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায়
ইতোমধ্যে নিচু ফসলি জমি পানিতে তলিয়ে গেছে,কিছু জায়গায় মাছের ঘের ভেঙ্গে গেছে,বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে,চরাঞল মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত হচ্ছে।
কুড়িগ্রাম পাউবোর উপ-পরিচালক জনাব রফিকুল হাসান জানান এভাবে বৃষ্টি অভ্যাহত থাকলে ও উজানের পানি আসলে নদ-নদীর পানি আরো বৃদ্ধি পাবে এবং বন্যার সম্ভাবনা আছে। তিনি বলেন বন্যা মোকাবেলায় সরকার থেকে আমরা প্রয়োজনীয় নির্দেশনা পেয়েছি এবং আমরা প্রস্তুত আছি।

