শাহীনূর রহমান,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসক ও মৎস্য অধিদপ্তর ঠাকুরগাঁও ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ঠাকুরগাঁও জেলায় জাতীয় মৎস্য সপ্তাহ দিবস পালন করা হচ্ছে। সারা দেশে ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত এই সপ্তাহ পালিত হবে।
ঠাকুরগাঁওয়ে এই কর্মসূচির মধ্যে সাধারণত মৎস্য অধিদপ্তর হতে
মৎস্য সপ্তাহের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং পরে মাছ চাষের গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের কার্যালয়ে। আলোচনায় বক্তারা বলেন,
পোনা মাছ অবমুক্তকরণ, বিভিন্ন জলাশয় যেমন নদী, খাল, বিল বা পুকুরে পোনা মাছ ছাড়া হয়। এবং এ মাছগুলোর সুষ্ঠু পরিচর্যা এবং দেখাশোনা করার জন্য যদি কোন সুব্যবস্থা করা হয় তাহলে মৎস্য চাষীরা লাভবান হবেন। চাষিরা খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক মৎস্য চাষে চাষীদের মাঝেপুরস্কার প্রদান মৎস্য খাতে বিশেষ অবদান রাখার জন্য সফল মৎস্যচাষি ও উদ্যোক্তাদের পুরস্কার দেওয়া হয়।মৎস্য চাষের বিভিন্ন আধুনিক প্রযুক্তি সম্পর্কে চাষীদের কে অবগত করা হয়।
পরে চাষের আধুনিক প্রযুক্তি ও পদ্ধতি সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।
অন্যান্য কার্যক্রমের এর মধ্যে কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মাছ চাষের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও অন্তর্ভুক্ত থাকে।
মৎস্য চাষে কৃষকের ভোগান্তি এবং কিভাবে তারা মাছ চাষে লাভবান হবে এ বিষয়ে মৎস্য কর্মকর্তা সাথে যোগাযোগের মাধ্যমে তাদেরকে আধুনিক ও কর্ম আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে এবং বিভিন্ন মাছ কোন সময় এবং কোন মৌসুমে কিভাবে তারা চাষাবাদ করবেন সে সম্পর্কে তারা তাদেরকে প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ের কাজের যোগাযোগ রাখতে বললেন।এই কর্মসূচির সঠিক তারিখ ও সময় সম্পর্কে বিস্তারিত জানতে ঠাকুরগাঁও জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় অথবা স্থানীয় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সাথে যোগাযোগ করতে বিশেষ ভাবে আনুরােধ করেন

