• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আপত্তিকর ভিডিও ভাইরাল: গভর্নরের নির্দেশ অমান্য করে অফিসে বিএফআইইউ প্রধান 

     Ahmed 
    20th Aug 2025 11:33 am  |  অনলাইন সংস্করণ Print

    অর্থনীতি ডেস্ক: আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে বাংলাদেশ ব্যাংক। গভর্নর ড. আহসান এইচ মনসুরের নির্দেশে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। তবে সেই নির্দেশ উপেক্ষা করে আজ বুধবার (২০ আগস্ট) তিনি অফিসে আসেন। এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকে উত্তেজনা সৃষ্টি হয়।

    গতকাল মঙ্গলবার গভর্নর জানিয়েছিলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিএফআইইউ প্রধান ছুটিতে থাকবেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

    কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের একটি অংশ তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর অনুরোধ জানিয়ে গভর্নরের বরাবর স্মারকলিপি প্রদান করেন।

    প্রসঙ্গত, সম্প্রতি বিএফআইইউ প্রধান শাহীনুলের একাধিক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে তিনি দাবি করেছেন, এসব ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।

    এর আগে, এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহর ফ্রিজ করা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের সুযোগ দিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। বিষয়টি নজরে আসে দুর্নীতি দমন কমিশনের।

    গত নভেম্বরে এনায়েত উল্লাহর ৫০টি ব্যাংক হিসাবে প্রায় ১২০ কোটি টাকা ফ্রিজ করে বিএফআইইউ। সম্প্রতি ব্যবসা পরিচালনার স্বার্থে ১৯ কোটি টাকা উত্তোলনের আবেদন করেন তিনি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31