• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পেট থেকে বের হলো ২ কেজি ‘চুলের গোলা’ 

     Ahmed 
    20th Aug 2025 11:37 am  |  অনলাইন সংস্করণ Print

    আর্ন্তজাতিক ডেস্ক: র্দীর্ঘ ছয় বছর ধরে নিজেরই চুল খেয়ে আসছিল এক কিশোরী।  আর সেসব চুল জমা হচ্ছিল তার পাকস্থলিতে।  এর ফলে ক্ষুধামান্দাসহ নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিলে চিকিৎসকের দ্বারস্থ হয় সে।  পরবর্তীতে অস্ত্রোপচার করে তার পেট থেকে ২ কেজি ওজনের একটি ‘চুলের গোলা’ অপসারণ করেছে চিকিৎসকেরা।

    গত জুলাই মাসে আশ্চর্য এই ঘটনাটি ঘটেছে চীনের হুবেই প্রদেশে। রোববার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সাউথ মর্নিং চায়না পোস্ট।

    প্রতিবেদনে বলা বলা হয়েছে, জুলাই মাসে মধ্য চীনের হেনান প্রদেশের ১৫ বছর বয়সি নিনি তার মায়ের সঙ্গে হুবেই প্রদেশের উহান শিশু হাসপাতালে যায়।  নিনিকে তার মা তীব্র পেট ব্যথার জন্য হাসপাতালে নিয়ে গিয়েছিল কারণ পেট ব্যাথার কারণে সে খেতে পারছিল না এবং খুবই দুর্বল হয়ে পড়েছিল।

    স্থানীয় সংবাদমাধ্যম হুবেই ডেইলি জানিয়েছে,  মেয়েটি গুরুতর অসুস্থ ছিল।  তার উচ্চতা  ১.৬ মিটার হলেও ওজন ছিল মাত্র ৩৫ কেজি। এছাড়া, ছয় মাস ধরে তার ঋতুস্রাব হয়নি।  এমনকি তার গুরুতর রক্তাল্পতাও ধরা পড়েছিল বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31