• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নতুন ফিচার নিয়ে এলো গুগলের চ্যাটবট জেমিনি 

     Ahmed 
    21st Aug 2025 1:38 pm  |  অনলাইন সংস্করণ Print

    প্রযুক্তি ডেস্ক: গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট জেমিনি-তে দারুণ একটি ফিচার রয়েছে। জেমিনি জেমস নামের এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের মতো করে কাস্টম চ্যাটবট তৈরি করতে পারবেন। অর্থাৎ প্রতিবার নির্দেশনা না লিখেই আপনি নির্দিষ্ট কাজের জন্য আলাদা “জেমস”বানাতে পারবেন।

    জেমিনি জেমস কী?

    জেমিনি জেমস মূলত গুগল জেমিনির কাস্টম সংস্করণ। এখানে ব্যবহারকারীরা বিশেষ কিছু নির্দেশনা এবং প্রয়োজনীয় নলেজ ফাইল যুক্ত করতে পারেন। ফলে প্রতিবার নতুন করে তথ্য না দিলেও সেই জেম আপনার পূর্বের নির্দেশনার ভিত্তিতেই উত্তর তৈরি করবে। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি গধৎশবঃরহম ঊীঢ়বৎঃ এবস বানান, সেখানে আপনার ব্যবসার ব্র্যান্ড গাইডলাইন, টার্গেট অডিয়েন্স এবং স্টাইল গাইড যুক্ত করতে পারেন। এরপর যখনই আপনি সেই জেম ব্যবহার করবেন, এটি স্বয়ংক্রিয়ভাবে মার্কেটিং-সম্পর্কিত পরামর্শ দেবে। যেমন- ট্রেন্ড বিশ্লেষণ বা নতুন আইডিয়া ব্রেনস্টর্ম করা। মনে রাখতে হবে, গুগল জেমিনি শব্দটি কেবল চ্যাটবট নয়। পুরো এআই মডেল পরিবারের নাম। এখানে “জেমিনি জেমস”বলতে শুধুমাত্র চ্যাটবটের কাস্টম সংস্করণকে বোঝানো হচ্ছে।

    যেভাবে ব্যবহার করবেন জেমিনি জেমস

    যারা আগে থেকে কাস্টম এচঞং বা তধঢ়রবৎ চ্যাটবট ব্যবহার করেছেন, তাদের কাছে জেমস তৈরির প্রক্রিয়াটা অনেকটা পরিচিত লাগবে। তবে কিছু শর্ত রয়েছে-

    ১. জেম বানাতে হলে আপনার একটি গুগল অ্যাকাউন্ট থাকতে হবে।

    ২. জেম আপনি ওয়েব এবং মোবাইল অ্যাপে ব্যবহার করতে পারবেন, তবে তৈরি ও এডিট করতে পারবেন কেবল ওয়েব সংস্করণে।

    এই ফিচার কেন গুরুত্বপূর্ণ

    বাংলাদেশসহ বিশ্বের বহু তরুণ এখন এআই-ভিত্তিক প্রোডাক্টিভিটি টুল ব্যবহার করছেন। বিশেষত যারা ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট ক্রিয়েশন কিংবা সফটওয়্যার ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত, তাদের জন্য জেমিনি জেমস হতে পারে সময় ও শ্রম বাঁচানোর এক কার্যকর সমাধান।

    একটি জেম তৈরি করে রাখলে প্রতিবার নির্দেশনা লিখতে হয় না। একই সঙ্গে, ভিন্ন ভিন্ন কাজের জন্য আলাদা জেম বানিয়ে রাখা যায়। যেমন- ঘবংি ডৎরঃবৎ এবস, ঈড়ফরহম অংংরংঃধহঃ এবস, কিংবা ঝঊঙ জবংবধৎপয এবস।

    প্রযুক্তি জগত দ্রুত এগিয়ে যাচ্ছে। গুগল জেমিনি জেমস সেই অগ্রগতির আরেকটি নতুন দিক। যা ব্যবহারকারীদের আরও স্বাধীনতা দিচ্ছে এআইকে নিজেদের মতো কাজে লাগানোর। তরুণ প্রজন্মের জন্য এটি কেবল সুবিধাজনকই নয়। বরং প্রতিযোগিতামূলক দুনিয়ায় একধাপ এগিয়ে থাকার সুযোগও এনে দিচ্ছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31