swadhinshomoy
21st Aug 2025 12:15 pm | অনলাইন সংস্করণ Print
মোঃসোহেল রানা,স্টাফ রিপোর্টার,বগুড়াঃ
বগুড়ায় ঢাকা বেকারিতে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আজ বুধবার (২০ আগস্ট) শহরের ৪ নং ওয়ার্ডের চকসূত্রাপুর এলাকায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেখা যায় বেকারিটি অত্যন্ত নোংরা ও অপরিষ্কার পরিবেশে পরিচালিত হচ্ছে কারখানার মেঝে দরজা জানালা ও টেবিলে স্তরে-স্তরে ময়লা জমে রয়েছে সেখানে আরশোলা টিকটিকি ও নানা ধরনের পোকামাকড় খাবারের ভেতরে অবস্থান করছে।
এছাড়া মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও ব্রেড পুণরায় উৎপাদনে ব্যবহার এমোনিয়া ও স্যাকারিনের মতো ক্ষতিকর উপাদান মেশানো ডালডার সঙ্গে পোড়া তেল মিশিয়ে ক্রিম তৈরি ও উৎপাদিত পণ্যের মোড়কে ভুয়া তথ্য প্রদানসহ একাধিক অনিয়মে ভরপুর।
প্রতিষ্ঠানটির পণ্য বিএসটিআই অনুমোদন ছাড়াই উৎপাদন করা হচ্ছিল এ অপরাধে দোষ স্বীকারের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ৩৩ ধারায় ৩ লাখ টাকা জরিমানা করেন ও তা আদায় করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল বলেন জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
খাদ্যে ভেজাল ও অপরিষ্কার পরিবেশে উৎপাদন বরদাশত করা হবে না
অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক শাহ আলী কর্তৃপক্ষের সাপোর্ট স্টাফ ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

