গৌতম কুমার মহন্ত,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে যৌতুকের দাবীতে গৃহবধুকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় স্বামী ও শ্বশুরকে পুলিশ গ্রেফতার করেছে।গতকাল ২০ আগস্ট বুধবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।আটককৃতরা হলো,উপজেলার উত্তর ইশ্বরপুর গ্রামে রইচ উদ্দিনের ছেলে মোহন মৃধা ও মৃত পিয়ার উদ্দিন মৃধার ছেলে রইচ উদ্দিন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,পারিবারিকভাবে গত প্রায় ২ বছর আগে উপজেলা সদরের ভকেশনাল পাড়ার শাহিনুর ইসলামের মেয়ে সুমাইয়া ইসলামের সাথে উত্তর ইশ্বরপুর গ্রামের রইচ উদ্দিনের ছেলে মোহন মৃধার বিয়ে হয়।বিয়ের পর থেকেই স্বামী-শ্বশুর-শাশুড়ি যৌতুক দাবীতে ওই গৃহবধূকে মারপিটসহ নানাভাবে নির্যাতন করে আসছে।ওই দম্পতির ঘরে ১০ মাস বয়সী ১ সন্তান রয়েছে।যৌতুকের দাবীতে মারপিট ও নির্যাতনের শিকার গৃহবধু সুমাইয়া বাদী হয়ে গত মঙ্গলবার রাতে তার স্বামী-শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে।এমামলায় রাতেই পুলিশ অভিযান চালিয়ে স্বামী মোহন মৃধা ও শ্বশুর রইচ উদ্দিনকে গ্রেফতার করে।থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন রেজা বলেন,গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

