গৌতম কুমার মহন্ত, নওগাঁঃ
নওগাঁর ভারতীয় সীমান্তবর্তী পত্নীতলা উপজেলার মধুইল-আগ্রাদ্বিগুন সড়কের বেহাল অবস্থা।যানবাহন চলাচলসহ জনদূর্ভোগ চরমে উঠেছে।এ সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন অসংখ্য পন্যবাহী ট্রাকসহ যাত্রীবাহীবাস,অটোচার্জার ও ইজিবাইক এবং অন্যান্য যানবাহন চলাচল করে থাকে।খাল-খন্দ আর বর্ষার কাদা পানিতে পরিপূর্ণ এ রাস্তা দিয়ে ওইসব যানবাহন চলাচল করতে গিয়ে প্রায় দিন খাদে পড়ে দূর্ঘটনা ঘটছে।এতে করে যানবাহন গুলো বিকল হওয়াসহ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ার পাশাপাশি ঘন্টার পর ঘন্টা যানবাহনের যাত্রীরা চরম ভোগান্তির স্বীকার হচ্ছে।সেই সঙ্গে মাঝে মধ্যেই যানবাহন উল্টে দূর্ঘটনায় যাত্রীদের হাত-পা ভেঙে যাওয়াসহ গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।এলাকাবাসীর মতে স্থানীয় সরকার মন্ত্রণালয় এলজিইডির নিয়ন্ত্রাধীন এ সড়কটি দীর্ঘ দেড়দশক ধরে সংস্কার করা হয়নি।২০০৮ সালের দিকে এ সড়কটি সংস্কার করা হয়।তবে সংস্কারের নামে ওইসময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যক্ষ সহযোগীয় সংশ্লিষ্ট ঠিকাদার দায়সারাভাবে কাজ শেষ করে।সংস্কারের কিছুদিন পর থেকেই সড়কটির পিচ-পাথর উঠতে শুরু করে।ফলে দীর্ঘদিন ধরে সড়কটি যানবাহনসহ পথচারীদের চলাচলের অনুপযোগী হয়ে আছে।প্রতিদিনই এ সড়ক দিয়ে চলাচল করা বিভিন্ন যানবাহন খাল-খন্দে পড়ে দুর্ঘটনার স্বীকার হওয়ার পাশাপাশি যানবাহনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় চালকদের মধ্যেও রয়েছে চরম ক্ষোভ।ভারতীয় সীমান্তবর্তী এলাকার গুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে উদাশীন।দীর্ঘ কয়েক বছর যাবৎ এলাকাবাসী সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নড়েনি টনক।জনদুর্ভোগের আরেক নাম পত্নীতলার মধুইল থেকে আগ্রাদ্বিগুন যাতায়াতের এ সড়ক।স্থানীয় বাসিন্দা মুক্তার হোসেন ও সালাউদ্দিন আহমেদ এলজিইডির কর্মকর্তা ও ঠিকাদারের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন,এই সড়কটি সংস্কারের নামে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডির প্রকৌশলী লক্ষ লক্ষ টাকা লুটপাট করেছে ২০০৮ সালে। সংস্কারের পর থেকেই পিচ-পাথর উঠতে শুরু করে।ফলে সড়কের উপর অসংখ্য খাল-খন্দ সৃষ্টি হয়েছে।পত্নীতলা উপজেলা এলজিইডি অফিস জানায়,২০০৮ সালে নয়,২০১৮ সালে সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ ওই সড়কটি সংস্কার করা হয়েছে।তবে ২০১৮ সালের ওই সংস্কারে ব্যায় বরাদ্দ কত টাকা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম জানাতে অপারগত প্রকাশ করে পত্নীতলা উপজেলা এলজিইডি’র কর্মকর্তা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক বলেন, দ্রুত এ সড়কের সংস্কার কাজ করা হবে।

