মোঃ ইসতিয়াক আহমেদ রোহান,আত্রাই উপজেলা, প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের অবস্থা দিন দিন নাজুক হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে কোন সংস্কার না হওয়ায় এই গুরুত্বপূর্ণ স্টেশনটি এখন যাত্রীদের জন্য দুর্ভোগের আরেক নাম হয়ে দাঁড়িয়েছে।
স্টেশন ঘুরে দেখা যায়, নেট-টিনের ছাউনি জং ধরে গর্ত হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই ছাউনি ভেদ করে পানি পড়ে প্ল্যাটফর্ম ভিজে যায়। যাত্রীরা ভিজে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হন। যখন ভারী বৃষ্টি ভার্শন হয় তখন যাত্রীদের দাঁড়ানো বা বসার মতো কোনো সুযোগ থাকে না। অনেকে বাধ্য হয়ে ভিজেই ট্রেনের জন্য অপেক্ষা করেন।
স্থানীয়রা জানান, বহু বছর ধরে স্টেশনটিতে কোন সংস্কারকাজ করা হয়নি। শুধু ছাউনি নয়, প্ল্যাটফর্মের ইটও উঠে গিয়ে খানা-খন্দে পরিণত হয়েছে। এতে হোঁচট খেয়ে দুর্ঘটনার শঙ্কাও থেকে যায়। প্রতিদিন বহু যাত্রী এই স্টেশন ব্যবহার করলেও কর্তৃপক্ষের তেমন কোনো নজরদারি নেই।
স্টেশনটির রয়েছে ব্যাপক সুনাম, বিভিন্ন ঢাকার ট্রেনগুলো দাঁড়ায় এ স্টেশনে। সেই আগের যুগ থেকেই নামে চলছে এই স্টেশন কিন্তু আধুনিককরণ প্রক্রিয়াতে এখনো রয়েছে পিছিয়ে।
এ নিয়ে যাত্রীদের অভিযোগ, সরকারের বিভিন্ন খাতে উন্নয়নের কাজ হলেও স্টেশনটি যেন অবহেলিত অবস্থায় পড়ে আছে। তাদের দাবি, দ্রুত স্টেশনের চাল মেরামত, প্ল্যাটফর্ম সংস্কার ও যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করা হোক।

