• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ উদ্ধার 

     swadhinshomoy 
    23rd Aug 2025 5:59 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ দুলাল সরকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

    দৈনিক আজকের পত্রিকা’র জ্যেষ্ঠ সহকারী সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকার নিখোঁজের একদিন পর তার মরদেহ মেঘনা নদী থেকে পাওয়া গেছে।

    শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৫টা ৪৪ মিনিটে বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম নিশ্চিত করেছেন।

    পরিবার সূত্রে জানা গেছে, বিভুরঞ্জন সরকার গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় একটি লেখা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে মেইল করেন। এরপর সকাল ১০টার দিকে অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন এবং এরপর আর ফেরেননি। সে সময় তিনি মোবাইল ফোন বাসায় রেখে যান।

    জানা গেছে, বাড়ি থেকে বের হয়ে তিনি রাজধানীর মালিবাগের ফরচুন মার্কেটের সামনে থেকে একটি বাইকে উঠেন। সিসিটিভি ফুটেজে এ বিষয়টি নিশ্চিত হয়েছে।

    পুলিশ জানিয়েছে, বাইকটি পাওয়া গেলে তদন্তে অনেক রহস্য উদঘাটন হবে।

    এদিকে বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে বিভুরঞ্জনের ছেলে ঋত সরকার রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।

    এতে বলা হয়, গতকাল সকাল ১০টায় বাবাকে বাসা থেকে বের হতে দেখেছিলেন, কিন্তু অফিসে পৌঁছাননি এবং পরিবারের সঙ্গে কোনো যোগাযোগও হয়নি। এরপর তারা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31