swadhinshomoy
23rd Aug 2025 11:51 am | অনলাইন সংস্করণ Print
আব্দুল ওয়াহাব জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
২৩ আগস্ট ২০২৫ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, গাজীপুর, কালিয়ানী, কাকডাঙ্গা, তলুইগাছা, সুলতানপুর, মাদরা এবং বৈকারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় মদসহ প্রায় ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে। জানা গেছে,
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৭ আরবি হতে আনুমানিক ৩ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বোয়ালিয়া পাকা রাস্তা নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করে।
এছাড়াও, গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৫/১৬ এস এর আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শ্রীডাঙ্গা নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন ০৯ হেত ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বটতলা নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার- ১৩/৩ এস এর ৪ ও ৭ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ভাদিয়ালী ও গেড়াখালী নামক স্থান হতে ১,১৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও আগরবাতি আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার- ১২/৩ এস এবং ১৩/৩ এস হতে আনুমানিক ২০০-৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চেীরঙ্গী মোড় ও মজুমদার খাল নামক স্থান হতে ১,৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৫/৫ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন তালসারি নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার- ১৩/৩ এস এর ৮ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ১,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৭/২৪ এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন নতুনপাড়া নামক স্থান হতে ২,১০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
সর্বমোট ৫,৯৫,০০০/- (পাঁচ লক্ষ পচানব্বই হাজার) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।
চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করা রয়েছে। এছাড়াও, মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।
দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

