মোঃ কামরুল ইসলাম , রায়গঞ্জ সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা পরিষদ মাঠে চরাঞ্চল বনাম বিড় অঞ্চল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ২২ আগস্ট বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কাজিপুর উপজেলা শাখা যুব বিভাগ এ খেলার আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলার সম্মানিত আমির, কেন্দ্রিয় মজলিসে সুরা সদস্য ও কাজিপুর ১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা অধ্যক্ষ মোঃ শাহিনুর আলম।
এ সময় উপস্থিত ছিলেন ,
, সিরাজগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য কাজিপুর মহিলা কলেজ এর অধ্যাক্ষ হাসান মনসুর মিলন, বাংলাদেশ জামায়াতে ইসলামি কাজিপুর উপজেলা শাখার আমীর সহকারী অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম স্বপন,
নায়েবে আমির সুপার মাওলানা শাহিনুর আলম, সেক্রেটারী প্রভাষক মোঃ আরমান হোসাইন এবং কাজিপুর উপজেলা যুব-বিভাগের সভাপতি রেজাউল করিম শাওন, সেক্রেটারী মোঃ কাওসার জাহান, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক সহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত খেলায় চরাঞ্চল – বিড় অঞ্চল সমান পয়েন্ট অর্জন করে। এই টুর্নামেন্টে চলবে ধারাবাহিক ভাবে।

