গৌতম কুমার মহন্ত,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল,আব্দুস সালাম (৩৮) নামে এক আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন। একই সঙে তার ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।২৪ আগস্ট রোববার দুপুরে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার এ রায় প্রদান করেন। এ মামলার আরো তিন আসামীকে খালাস প্রদান করা হয়েছে।তারা হলেন,চয়েন আলী মুন্সি, আলমগীর হোসেন ও নাজমা খাতুন।কারাদন্ডপ্রাপ্ত আব্দুস সালাম নওগাঁ সদর থানার বর্ষাইল মধ্যপাড়া গ্রামের বাসীন্দা।মামলা সূত্রে জানা যায়, কারাদন্ডপ্রাপ্ত আব্দুস সালাম একজন ভাঙ্গারির ব্যবসায়ী। ব্যবসার কারণে পত্নীতলা উপজেলার কাদিয়াল বাজারের ভুক্তভোগীর বাড়ির পাশে ভাড়া থাকতেন।সপ্তম শ্রেণীর এ মাদরাসা শিক্ষার্থী ২০২২ সালের ১১ জুলাই বিকেলে তাদের বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় পথিমধ্যে আব্দুস সালাম সিএনজি অটোরিকশা যোগে এ শিক্ষার্থীকে অপহরণের পর জেলা সদরের ভবানীপুর দক্ষিন পাড়া গ্রামের মোজাফ্ফর রহমানের ভাড়া বাসায় আটক রেখে তাকে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পিতা পত্নীতলা থানায় অভিযোগ করলে র্যাব অভিযান চালিয়ে ওই ভাড়া বাসা থেকে আসামিকে গ্রেফতার ও অপহৃতাকে উদ্ধার করে।সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা মামলার তদন্ত শেষে আসামি আব্দুস সালামসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। বিজ্ঞ আদালত পর্যায় ক্রমে ১৭ জনের সাক্ষ্য গ্রহন শেষে এ রায় প্রদান করেন। ওই রায়ের সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌশলী (পিপি) এ্যাডভোকেট রেজাউল করিম ও অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন- সন্দেহাতিত ভাবে আসামী আব্দুস সালামের বিরুেদ্ধ অভিযোগ প্রমান করতে সক্ষম হয়। অপরাধ করলে পার পাওয়ার কোন সুযোগ নেই। অপরাধী যেই হোক না কেন তার সাজা হবে।আসামী পক্ষের এডভোকেট ফাহমিদা কুলসুম উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

