swadhinshomoy
24th Aug 2025 11:38 am | অনলাইন সংস্করণ Print
শাকিল আহমেদ,নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ কবির হোসেন(৩৪) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক বিক্রেতা মোঃ কবির হোসেন(৩৪) নড়াইল সদর থানাধীন দত্তপাড়া (উত্তরপাড়া) গ্রামের মৃত আজিবর শেখের ছেলে।
গত ২২ আগষ্ট শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার সদর থানাধীন আউড়িয়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের দত্তপাড়া গ্রামস্থ দত্তপাড়া লোহাগড়া নড়াইল সড়কের পাশে অবস্থিত দত্তপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ কবির হোসেন(৩৪) কে পাঁচশত গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে।
এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

