• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • টাঙ্গাইল ভূঞাপুরে আসামি ধরতে গিয়ে পুলিশের ৪ সদস্য আহত 

     swadhinshomoy 
    24th Aug 2025 12:41 pm  |  অনলাইন সংস্করণ Print

    আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ

    টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে অপারেশন ডেভিলহান্টের অভিযানে নাশকতার মামলায় আলম শেখ (৩৫) নামে এক আসামি ধরতে গিয়ে ধস্তাধস্তিতে পুলিশের ৪ সদস্য আহত হয়েছেন। রবিবার (২৪ আগস্ট) দুপুরে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

    এর আগে, গত শনিবার (২৩ আগস্ট) রাতে উপজেলার গাবসার ইউনিয়নে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলম শেখকে (৩৫) গ্রেফতার করতে যায় পুলিশ। এ সময় তাকে গ্রেফতার করতে গিয়ে ধস্তাধস্তিতে ভূঞাপুর থানার ৪ পুলিশ সদস্য আহত হয়।

    গ্রেফতারকৃত আলম শেখ উপজেলার মেঘারপটল গ্রামের মো. ফজলুল শেখের ছেলে।

    এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম জানান, টাঙ্গাইল সদর থানার একটি নাশকতা মামলার আসামি আলম শেখকে ধরতে গত শনিবার পুলিশের একটি দল অভিযান চালায়। এতে তাকে ধরতে গেলে ধস্তাধস্তিতে পুলিশের ৪ সদস্য আহত হলেও তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পরে গ্রেফতারকৃত আলম শেখকে রবিবার সকালে টাঙ্গাইল সদর থানায় প্রেরণ করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31