• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সিরাজগঞ্জে ৫’শ পরিবার পেল দোস্ত এইডের খাদ্য সহায়তা 

     swadhinshomoy 
    25th Aug 2025 8:26 am  |  অনলাইন সংস্করণ Print

    সাইদুল ইসলাম আবির, স্টাফ রিপোর্টার:

    সিরাজগঞ্জের সদর উপজেলার ৫’শ পরিবার পেয়েছে দোস্ত এইডের খাদ্য সহায়তা। গত শনিবার সকালে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে সদর উপজেলার রিভারভিউ আইডিয়াল ডিগ্রী কলেজ মাঠে ৫’শ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    প্রতিটি খাদ্যের প্যাকেটে ছিল ২৫ কেজি চাল, ৫ লিটার ভোজ্যতেল, পেঁয়াজ, আলু, লবণ ও মশলাসহ প্রায় ৪৫ কেজি খাদ্য সামগ্রী, যা সুবিধাভোগী পরিবারের দীর্ঘমেয়াদী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী।
    দোস্ত এইডের প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর থানার সাব-ইন্সপেক্টর আবুল হাশেম খন্দকার, সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ, রিভারভিউ আইডিয়াল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তানজিমা সুলতানা, দোস্ত এইডের আইটি ম্যানেজার সম্রাট বাবর, মিডিয়া অফিসার সাজু আহমেদ, দোস্ত এইডের কর্মকর্তা নাজমুল হাসান, আশরাফুল ইসলাম, মো. ইউসুফ আলীসহ স্থানীয় ভলেন্টিয়ার, প্রশাসনিক সংবাদকর্মীরা। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ উপকারভোগীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।

    এ সময় সুবিধাভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহায়তা আমাদের পরিবারকে বড় ধরনের সংকট থেকে রক্ষা করেছে। দোস্ত এইডের জন্য আমরা দোয়া করি, তারা যেন সবসময় অসহায় মানুষের পাশে থাকে।

    স্বেচ্ছাসেবক মো. ইউসুফ আলী তার প্রতিক্রিয়ায় বলেন,“সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। আমরা আশা করি দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।”

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31