• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে তজুমদ্দিনে মানববন্ধন। 

     swadhinshomoy 
    25th Aug 2025 6:38 am  |  অনলাইন সংস্করণ Print

    সুলাইমান পোদ্দার , তজুমদ্দিন প্রতিনিধিঃ

    ভোলার দৌলতখান উপজেলায় তথ্য সংগ্রহ করতে গিয়ে সময় টিভির স্টাফ রিপোর্টার মোঃ নাছির উদ্দীন লিটন ও ক্যামেরাপার্সন উৎপল দেবনাথের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়নের ৃপ্রতিনিধিগন। শনিবার (২৩ আগস্ট) বিকাল ৫ ঘটিকায় তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    মানববন্ধনে ‘সাংবাদিক নির্যাতনের বিচার চাই’,মুক্ত গণমাধ্যম চর্চার সুযোগ চাই’, ‘সত্য বলা কি অপরাধ? তাহলে সংবাদ মাধ্যম কেন, এসব দাবী নিয়ে রাস্তায় দাঁড়াবে।
    মানববন্ধনে সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিপন বলেন, সাংবাদিক নাছির উদ্দীন লিটন ও উৎপল দেবনাথের ওপর হামলায় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা সুনিশ্চিত করার দাবি জানাচ্ছি । কিছুদিন আগে সাংবাদিক তুহিন হত্যা এখন নাছির উদ্দীন লিটনের উপর হামলা একের পর এক সাংবাদিকের উপর হামলা বেড়েই চলেছে। এটি সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর এক নির্মম ও বর্বর আঘাত। সাংবাদিককে তথ্য সংগ্রহ করার সময় হামলার ঘটনা একটি সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে কল্পনাও করা যায় না।
    সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সুলাইমান পোদ্দার বলেন ‘সাংবাদিকরা দুর্নীতি বা চাঁদাবাজির নিউজ করলেই মারধর, জেল-জুলুম, নির্যাতনের শিকার হয়।’ অতিদ্রুত সময়ের মধ্যে সাংবাদিক নাছির লিটনের উপর হামলার সঙ্গে জড়িতদের সঠিক তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
    সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম বলেন তথ্য সংগ্রহ করার সময় বারবার সাংবাদিকদের উপর হামলা ঘটনায় আমি নির্বাক।এটা এই সরকার ও প্রশাসনের দুর্বলতার জানান দেয়।দেশে সাংবাদিকদের নিরাপত্তা ও সাংবাদিকতার স্বাধীনতা প্রতিষ্ঠা করা না গেলে আইনের শাসন, মানবাধিকার, গণতন্ত্র কিছুই থাকবে না।’

    এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের,সহ- সাংগঠনিক সম্পাদক নাইম, ক্রিয়া সম্পাদক রাকিবুল ইসলাম,সদস্য মেহেদী হাসান পাটোয়ারী,জোবায়ের, নুরুন্নবী রাসেল, মমিন।
    সাউথ নিউজ বিডির সম্পাদক মাহমুদ হোসেন, সাউথ নিউজ বিডি ক্যামেরাপার্সন সাব্বির হোসেন সহ বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।এ সময় সাংবাদিকদের সাথে সাধারণ জনগণ একতম পোষণ করেন

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31