• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পটুযাখালী ভার্সিটিতে, কৃষি গুচছভু্ক্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। 

     swadhinshomoy 
    26th Aug 2025 5:06 am  |  অনলাইন সংস্করণ Print

    জাকির হোসেন হাওলাদার,দুমকী ও পবিপ্রবি প্রতিনিধিঃ

    পটুয়াখালী ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনে কৃষি গুচ্ছভুক্ত স্নাতক লেভেল-১ সেমিস্টার-১ ভর্তিকৃত ছাত্র-ছাএীদের ওরিয়েন্টেশন অদ্য সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় টিএসসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই নবাগত শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার প্রফেসর ড.মো: ইকতিয়ার উদ্দিন।বিশ্ববিদ্যালয় পরিচিতি মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে উপস্থাপনা করেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.মো: সাজেদুল হক। ডিন কাউন্সিলের কনভেনর প্রফেসর ড.খোকন হোসেনের সভাপতিত্বে ও প্রফেসর ড. মাসুদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ মো: আবদুল লতিফ।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো: দেলোয়ার হোসেন, এএন এসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার জাহাঙ্গীর আলম, মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.মো: সাজেদুল হক, প্রভোস্ট কাউন্সিলের কনভেনর প্রফেসর ড.মো: নিজামউদ্দিন, প্রক্টর আবুল বাশার নিউটন, ছাএ বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড.সুজাহাঙ্গীর কবির সরকার, অভিভাবকদের মধ্যে মো: আনোয়ারুল কবির,রাজীব ভট্টাচার্য,জাফরীন ফেরদৌসী, সিনিয়র শিক্ষার্থী জাহিদুল ইসলাম রাতুল,সোহেলরানা জনি, জান্নাতীন নাইম জীবন,সোলায়মান বান্না, নবাগতদের মধ্যে আরাফ আমান দিগন্ত,তৌফিক ইসলাম,আন্নাতুল লাইজা যাবা, ইয়াসমীন আক্তার,রোমান মোল্লা প্রমুখ। বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ মো: আবদুল লতিফ বলেন,এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ভাল। রেগিং জিরোতে নিয়ে আসা হয়েছে। প্রো-ভিসি প্রফেসর ড.এস. এম হেমায়েত জাহান বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান অর্জন ও বিতরণের স্হান।তিনি শিক্ষার্থীদের পাঠদানে মনযোগী হবার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন,আজকেরএ নবীন বরণ অনুষ্ঠান আমাদের জন্য আনন্দের ও স্মরণীয় দিন। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পর সকলের সাথে পরিচিত হওয়া, রিসোর্স পারসনদের কথা মনোযোগ সহকারে শোনা- এসব স্মৃতি মনে গেঁথে থাকে। তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা দেশ বিদেশে সুনাম ও দক্ষতার সাথে কাজ করে যাচছে।মনে রাখতে হবে প্রতিযোগিতা এখন বিশ্বজনীন, এজন্য তোমাদের ও বিশ্বমানের হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয় জীবন হচ্ছে নিজেকে প্রস্তুত করে নেবার শ্রেষ্ঠ সময়।তিনি শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বৃদ্ধিতে পাঠদানে মনযোগী হবার আহবান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31