• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • যমুনা অভিমুখে প্রকৌশলের শিক্ষার্থীরা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ 

     Ahmed 
    27th Aug 2025 10:00 am  |  অনলাইন সংস্করণ Print

    অনলাইন ডেস্ক: তিন দফা দাবি আদায়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে রওনা হলে পুলিশ তাদের বাধা দেয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পুলিশকে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে দেখা গেছে।

    আজ বুধবার (২৭আগস্ট) বেলা ১১টার দিকে পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর ১টা ৪০ মিনিটের দিকে যমুনা অভিমুখে রওনা দেন তারা।

    ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত শিক্ষার্থীদের হাসপাতালে নেয়া হয়েছে। একজন আহত পুলিশ সদস্যকেও হাসপাতালে নিতে দেখা গেছে।

    ঘটনাস্থল থেকে যমুনা নিউজের প্রতিবেদক জানিয়েছেন, শাহবাগ অবরোধের একপর্যায়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে রওনা দেন শিক্ষার্থীরা। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে পৌঁছলে তাদের বাধা দেয় পুলিশ। ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

    একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পরে জলকামান ব্যবহার করা হয়। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

    এদিকে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আন্দোলনকারীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

    তিনি বলেছেন, বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি-দাওয়া নিয়ে ৪ উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। কমিটিতে ইঞ্জিনিয়ারদের প্রতিনিধিও থাকবে।

    এর আগে, মঙ্গলবার (২৬ আগস্ট) একই দাবিতে শাহবাগে পাঁচ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে তারা ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ত্যাগ করেন।

    শিক্ষার্থীদের তিনটি দাবি হলো—
    ১. ৯ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিদ্যমান ৩৩ শতাংশ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা।
    ২. ১০ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা ১০০ শতাংশ কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা।
    ৩. বিএসসি ডিগ্রি ছাড়া ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার না করা এবং করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31