• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভোলায় গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা 

     swadhinshomoy 
    27th Aug 2025 9:59 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ মিজানুর রহমান,ভোলা প্রতিনিধি:

    ভোলায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে স্থানীয় সরকার বিভাগ,বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন। তিনি তাঁর বক্তব্যে প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও সক্রিয় ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন— “নিজ নিজ অবস্থান থেকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে গ্রাম আদালতের বিচার কার্য পরিচালনা করতে হবে, তাহলেই জনগণ প্রকৃত সেবা পাবে।”

    সভায় প্রকল্প সমন্বয়কারী জনাব নজরুল ইসলাম গ্রাম আদালত প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন ভোলা ও ঝালকাঠি জেলার জেলা ম্যানেজার অক্ষয় সরকার।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় সরকার শাখার সহকারী পরিচালক জনাব আবিরুল ইসলাম। এ সময় দৌলতখান ও ভোলা সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জেলা তথ্য অফিসার, জেলা সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

    এছাড়াও সভায় অংশ নেন ভোলা সদর উপজেলার উপজেলা সমন্বয়কারী মো. রিয়াজ মোর্শেদ ও শিউলি বেগম এবং দৌলতখান উপজেলার উপজেলা সমন্বয়কারী মো. ইলিয়াস।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31