নাজমুল কবীর রাজৈর মাদারীপুর:
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার রাজৈর পৌরসভার ৭নং ওয়ার্ড আমবাগ গ্রামের আসমা বেগম তার বৈধ সম্পত্তি, অবৈধ দখলের চেষ্টা, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন আসমা বেগম ও তার স্বামী আনোয়ার শেখ।
২৭ আগষ্ট বুধবার বিকেলে রাজৈরে লিখিত বক্তব্যে জানান, স্বামী আনোয়ার শেখ ক্রয়কৃত ও হেবায় প্রাপ্ত মোট ৮.১৫ শতাংশ জমির বৈধ মালিক হলেও স্থানীয় বিল্লাল শেখ ও তার মামা খলিল বেপারী অবৈধভাবে জমি দখলের চেষ্টা করছে। সম্প্রতি তারা বাড়ির প্রবেশপথে রাস্তা তৈরিতে বাধা দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং মিথ্যা মামলার ভয় দেখায়।
আসমা বেগম ও তার স্বামী আরও অভিযোগ করেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদীরা তাদেরকে ও তাদের পরিবার পরিজনকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। বৈধ মালিকানার প্রমাণস্বরূপ একাধিক দলিল তাদের কাছে রয়েছে বলেও তাহারা দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি পরিবার ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

