• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পটুয়াখালী পৌরশহর বাসযোগ্য পরিবেশ সৃষ্টির জন্য অধিকতর বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন 

     swadhinshomoy 
    27th Aug 2025 5:08 am  |  অনলাইন সংস্করণ Print

    রিদয় শীল,পটুয়াখালী প্রতিনিধিঃ
    পটুয়াখালী পৌরশহর সৌন্দর্য্য বর্ধন ও বাসযোগ্য পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ফোরলেন সড়ক ও লেকপাড়সহ বিভিন্ন স্থানে অধিকতর বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
    মঙ্গলবার(২৬ আগস্ট) বিকাল ৫ টায় শহীদ মিনার সংলগ্ন ফোরলেন সড়কে সৌন্দর্য্য বর্ধনসহ বিভিন্ন জাতের গাছের চারা রোপন করে
    অধিকতর বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক জুয়েল রানা। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ, নির্বাহী প্রকৌশলী অলক সমাদ্দার, ম সহকারি প্রকৌশলী এইচ এম সোলায়মান, পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ এস এম একরামুল নাহিদ, উপ-সহকারি প্রকৌশলী উজ্জল কর্মকার, প্রশাসকের পিএ মুক্তিপদ নন্দী, সমন্বিত কৃষি খামারি জাহাংগীর হোসেন মানিকসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা।
    বৃক্ষরোপন শেষে পৌর প্রশাসক বলেন, শহরকে দৃষ্টি নন্দন ও পৌরবাসীর জন্য বাসযোগ্য পরিবেশের জন্য পৌরসভার গুরুত্বপূর্ন স্থান সমূহে সহাস্রাধিক বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা হবে। এ কাজে এবং রোপিত গাছের চারা রক্ষার জন্য পৌরসভার সকল নাগরিকদের সহযোগিতা কামনা করেন পৌর প্রশাসক জুয়েল রানা

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31