আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তিন শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিহতের সংখ্যা বৃদ্ধির এ তথ্য জানিয়েছেন।
কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে জেলেনস্কি বলেছেন, বেসামরিক নাগরিকদের নির্মমভাবে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড এটি। রুশরা যুদ্ধ শেষ করার সিদ্ধান্তে যাচ্ছে না, এর বদলে তারা নতুন করে হামলা চালাচ্ছে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

