• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রতিক্রিয়ায় যা বললেন জোনায়েদ সাকি 

     Ahmed 
    28th Aug 2025 12:34 pm  |  অনলাইন সংস্করণ Print

    অনলাইন ডেস্ক: ‘বিচার, সংস্কার ও নির্বাচন- এই মুহূর্তে আমাদের প্রধান জাতীয় স্বার্থ। নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন রোডম্যাপেরই আনুষ্ঠানিক ঘোষণা। আমরা এই রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানাই।’

    বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ বিষয়ে এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
    তিনি বলেন, নির্বাচন বানচাল হওয়ার বা নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনাকে গুরুত্ব না দিয়ে বরং এ ধরনের আশঙ্কার জায়গা তৈরির কোনো সুযোগ যাতে সৃষ্টি না হয়, সে ব্যাপারে নির্বাচনের সঙ্গে যুক্ত সব অংশীজনকে ভূমিকা নিতে হবে।
    সাকি বলেন, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য অনেক বড় দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। তা না হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে রাজনৈতিক দলগুলোই। অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব মনিটরিং করার জন্য আন্দোলনকারী সব রাজনৈতিক দল থেকে প্রতিনিধি নিয়ে একটা কমিটি করা দরকার। একই সঙ্গে যত দ্রুত সম্ভব সবার অংশগ্রহণে নির্বাচনের পরিবেশ সংক্রান্ত একটা আচরণবিধি তৈরি করা দরকার। দেশের যেকোনো স্থানে যেকোনো সমস্যা হলে বা নির্বাচনি আচরণবিধি ভঙ্গ হলে- তা মীমাংসা করার ক্ষেত্রে এই কমিটি ভূমিকা রাখবে।
    তিনি আরও বলেন, একই সঙ্গে আমরা আহবান জানাই, আন্দোলনকারী সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন পরিবেশ, ভোটার তালিকা প্রকাশ ও সংশোধনসহ নির্বাচন সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করুন। নির্বাচন সংক্রান্ত নীতিমালা ও অন্যান্য বিষয়ে সব অংশীজনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাই।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31