• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নাচোলে ভূটভূটির চাপায় প্রাণ গেলো পথচারী শিশুর 

     swadhinshomoy 
    28th Aug 2025 4:23 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভূটভূটির নিচে চাপা পড়ে এক পথচারী শিশুর মৃত্যু হয়েছে।বুধবার ২৭ আগষ্ট উপজেলার আক্কেলপুর গ্রামে মোঃ শহিদ (৫) নামে এক পথচারী শিশুর মৃত্যু হয়েছে। দুপুর ১:৩০ মিনিটের দিকে এই দূর্ঘটনা ঘটে। নিয়ামতপুর মাকলাহাট থেকে ছেড়ে আসা একটি গরু ভর্তি ভূটভূটি সোনাইচন্ডী হাটে প্রবেশের জন্য আক্কেলপুর গ্রামে পৌঁছে, এই সময় রাস্তার পাশে থাকা ঐ শিশু রাস্তা পারাপারের জন্য দৌড় দিলে, ভূটভূটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এলাকাবাসী ঘাতক গাড়িটিকে আটক করে রাখে। জানা গেছে, নিহত শিশুটির আব্বা মোঃ শরিফ উদ্দিন, একই উপজেলার এলাইপুর গ্রামের হাজির মোড় এলাকার স্থায়ী বাসিন্দা।
    নাচোল থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31