• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • উল্লাপাড়ায় চাঁদাবাজদের দৌরাত্ব : অন্যের পুকুর দখলের চেষ্টা 

     swadhinshomoy 
    28th Aug 2025 10:18 am  |  অনলাইন সংস্করণ Print

    ‎কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পারকুল গয়হাট্রা গ্রামে চাঁদা না পেয়ে ক্রয় করা মাছ চাষের পুকুর জোরপুর্বক দখলে নেওয়ার চেষ্টা চালিয়েছে কতিপয় দুবৃর্ত্তরা।
    ‎আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে পুকুর মালিক মোঃ মামুন রানা, আলী আহম্মদ, শাহীন আলী, সিদ্দিকুল ইসলাম ও আব্দুস ছাত্তার তাদের যৌথ মালিকানাধীন পুকুরে মাছ চাষের জন্য পোনা ছাড়তে গেলে একই গ্রামের শামছুল আলম ভোলার ছেলে সোহেল রানা জীবনের নেতৃত্বে ৪/৫ জন যুবক পুকুরে গিয়ে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে জীবন গং পুকুর মালিকদের এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করে। এ সময় পুকুর মালিক শাহীন আলী (৫৫) ও আব্দুস সাত্তার (৬৫) নামের দুই ব্যক্তি আহত হয়। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

    ‎পুকুর মালিক মামুন জানান, গত ২৬ নবেম্বর-২০২৪ ইং তারিখে পারকুল মৌজার ১০৮ জে এল নম্বরে ২৫-১০৩৭ খতিয়ানে ১২০০, ১২০১ ও ১২০২ দাগে ৯৬ শতাংশ ভুমি যৌথ মালিকানায় প্রকৃত মালিকদের নিকট থেকে রের্কডমুলে ক্রয় করি। এরপর থেকেই জীবন গংয়েরা চাঁদা দাবি করে আসছিল। গত বুধবার সকালে ক্রয়কৃত পুকুরে মাছ চাষের জন্য পোনা ছাড়তে গেলে জীবন সহ আরো কয়েকজন যুবক পুকুরে এসে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তারা এলোপাতাড়ি কিল ও ঘুষি মেরে জমির মালিক শাহীন এবং সাত্তারকে আহত করে। এ সময় আহতদের চিৎকারে আশেপাশের লোক এগিয়ে এলো তারা পালিয়ে যায়।

    ‎মামুন আরও জানান, আমরা সিএস, এসএ এবং আরএস রেকর্ড মুলে বৈধ কাগজে জায়গা ক্রয় করে দখলে রয়েছি। তারা জোরপূর্বক আমাদের জায়গা বেদখল দিতে চায়। আজকের এই ঘটনায় আমরা আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

    ‎প্রত্যদর্শি গ্রাম্য প্রধান হাফিজুর রহমান জানান, সকালে পুকুরের মালিক মামুন ও অন্য অংশীদারেরা মাছের পোনা ছাড়তে গেলে তাদের সাথে জীবন গংদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে লোকজন এগিয়ে এসে উভয় পক্ষকে সরিয়ে নিয়ে যায়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31