swadhinshomoy
28th Aug 2025 4:39 am | অনলাইন সংস্করণ Print
মোঃমারুফ,বরিশাল ব্যুরোঃ
বরিশাল শহরের ২ নং ওয়ার্ড জানুকিসিংহ রোডে (পিছনের স্কুল সংলগ্ন) ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা আমির বিশ্বাস কোনো অনুমোদিত প্ল্যান ছাড়াই ৩ তলা ভবন নির্মাণ করছেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি প্রভাব খাটিয়ে অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ করে চলেছেন। এটি নগরীর সৌন্দর্য ও জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।
এ নিয়ে সচেতন নাগরিক মুক্তা ইতোমধ্যে দুই বার জেলা প্রশাসকের নিকট দরখাস্ত করেছেন। তিনি অভিযোগপত্রে উল্লেখ করেছেন, ক্ষমতার দাপট দেখিয়ে অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা হচ্ছে, যা আইনবিরোধী।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, জেলা প্রশাসক বিষয়টি দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

