swadhinshomoy
28th Aug 2025 10:34 am | অনলাইন সংস্করণ Print
মোঃফিরোজ আহমেদ,আত্রাই,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে সহকারি কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন পেয়েছেন নূরে আলম সিদ্দিক। তিনি গাইবান্ধা জেলার সন্তান। ৪০ তম বিসিএস-এর মাধ্যমে প্রশাসন ক্যাডার হিসেবে চাকরীতে যোগদান করেন। এসিল্যান্ড নূরে আলম সিদ্দিককে বৃহস্পতিবার ফুল দিয়ে বরণ করে নেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাকিবুল হাসান।
জানা যায়,২০২৪ সনের ৩০ অক্টোবর সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন বদলি হয়ে অন্যত্র যাবার পর দীর্ঘ ১০ মাস যাবৎ আত্রাই উপজেলায় শূন্য ছিলো এ পদটি। এদিকে এসিল্যান্ড পদ পুরন হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তার পদটি শূন্য রয়েই গেলো। পদটিতে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান।
যোগদান শেষে সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক সাংবাদিকদের প্রশ্নের জবাবে, কোন প্রকারের হয়রানী ও ভোগান্তি ছাড়াই ভূমি সংক্রান্ত প্রতিটি সেবা সুবিধাভোগীদের মাঝে পৌছে দেওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন। এছাড়া কিছু খারাপ ভূমি কর্মকর্তা-কর্মচারীদের নানা অবৈধ কর্মকান্ডের কারণে ভূমি অফিস সম্পর্কে সাধারণ মানুষদের মাঝে বছরের পর বছর যে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে সেই নেতিবাচক ধারণা দূর করে ভূমি অফিস সম্পর্কে পজেটিভ ধারণা সৃষ্টিতে কাজ করার জন্য উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেছেন এই কর্মকর্তা।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

