ধর্মপাশা থেকে জাকিয়া সুলতানা:
সুনামগঞ্জ জেলা হাওর বেষ্টিত ধর্মপাশা উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসে কর্মকর্তা – কর্মচারীদের সংকটের কারণে প্রাথমিক শিক্ষায় মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে ১৩ টি পদের মধ্যে ৮ টি পদেই দীর্ঘদিন যাবৎ শূন্য রয়েছে। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ৭ টি পদের মধ্যে কর্মরত আছে মাএ ২ জন, বাকী ৫ টি পদ শূন্য রয়েছে। অন্যদিকে শিক্ষা অফিসে ১ জন হিসাব রক্ষক সহকারী, ১ জন ইউডিও এবং ১ জন এমএলএস এসের পদ দীর্ঘদিন যাবৎ শূন্য রয়েছে।
সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পদ খালি থাকায় উপজেলার ১১০ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২ জনের পক্ষে তদারকি করা একেবারেই অসম্ভব। ধর্মপাশা উপজেলা হাওর অঞ্চল থাকায় ৬ টি ইউনিয়নের মধ্যে প্রায় সবকটিতেই বর্ষাকালে নৌকা যোগে সহকারী শিক্ষা কর্মকর্তাদের তদারকি করতে হয়।এবং হেমন্তকালে বাইসাইকেল অথবা মোটরবাইক যোগে তদারকি করতে হয়। এতে করে ২ জনের দ্বারা প্রতিদিন ২০ টির বেশি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করা সম্ভব হয়না।
জানাযায়, এ সুযোগে অনেক শিক্ষক গণ বিদ্যালয়ে অনিয়মিত হয়ে পড়েছে এবং পাঠদান মারাত্বক হুমকির সম্মুখীন। অন্যদিকে উপজেলা শিক্ষা অফিসে জনবল সংকটের কারণে প্রশাসনিক কাজ – কর্ম ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস জানান,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ একাধিক পদ শূন্য রয়েছে। এতে করে বিদ্যালয় পরিদর্শন, শিক্ষক তদারকি ও প্রশাসনিক কার্যক্রমে চরম সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি লিখিতভাবে যথাযথ কর্তৃপক্ষকে আমি অবহিত করেছি।
সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহনলাল দাস জানান, ধর্মপাশা উপজেলায় ৫ জন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ শিক্ষা কার্যালয়ে বেশ কয়েকটি পদ শূন্য রয়েছে। পদায়ন পক্রিয়া চলমান আছে। আশাকরি অচিরেই সব সমস্যা সমাধান হবে।

