মোঃ ইসতিয়াক আহমেদ রোহান,আত্রাই উপজেলা,প্রতিনিধি:
নওগাঁ থেকে উদ্বোধনী ট্রিপ নিয়ে ঢাকা গেলো সদ্য রিফেব্রিকেটেড “১৪-৮৭৩৪”।
আলহামদুলিল্লাহ, নওগাঁ থেকে রাণীনগর – আত্রাই – নলডাঙ্গা – নাটোর – বনপাড়া হয়ে ঢাকা রুট চালু হয়ে গেলো।
গতকাল রাতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার মধ্য দিয়ে নওগাঁবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এই রুটে সরাসরি যাতায়াতের ব্যবস্থা শুরু হলো।
দীর্ঘদিন ধরে নওগাঁর যাত্রীদের সাথে ঢাকার সরাসরি যোগাযোগ ব্যবস্থার তেমন সুযোগ ছিল না। বিশেষ করে আত্রাই উপজেলার যাত্রীরা সরাসরি কোনো বাস সার্ভিস না থাকায় চরম ভোগান্তির শিকার হতেন। তবে পরবর্তীতে মহাসড়ক উন্নীত হওয়ায় সহজেই মহাসড়ক দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা তৈরি হয়েছে।
এরই ধারাবাহিকতায় এখন নতুনভাবে “হানিফ” পরিবহনের এই বাস চালু হওয়ায় নওগাঁসহ আত্রাই উপজেলার যাত্রীদের জন্য আরও স্বাচ্ছন্দ্যময় ও সরাসরি যাতায়াতের সুযোগ সৃষ্টি হলো। যাত্রীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং তারা আশা প্রকাশ করেছেন—এতে সময় বাঁচবে, ভোগান্তি কমবে এবং আত্রাইসহ নওগাঁবাসীর জন্য রাজধানীর সাথে যোগাযোগ আরও সহজ হবে।

